সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

সিলেটে ভুয়া স্বাক্ষরে কারা-ভোগ : র‌্যাব-পুলিশের বিরুদ্ধে ঠুকছেন মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটে বিচারকের স্বাক্ষর জাল করে মো. সেলিম হাসান কাওছার নামে একজনকে হত্যা মামলায় গ্রেফতার ও নির্যাতন করে কারাগারে পাঠানোর ঘটনায় র‌্যাব পুলিশসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাওছারের আইনজীবী আব্দুল কুদ্দুস।

গোলাপগঞ্জের রণকেলী গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে মো. কাওছার হোসেন বাদী হয়ে সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন।

মামলার আবেদনে তিনি দাবি করেছেন, ১৯ জুন কাওছারকে র‌্যাব-৯ সিলেটের সাদা পোশাকধারী সদস্যরা তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে। ওই গ্রেফতারি পরোয়ানায় কাওছারের নাম না থাকলেও, তাকে ভুয়া গ্রেফতারি পরোয়ানায় আটক করা হয়। গ্রেফতারের পর তাকে নির্যাতন করা হয় এবং পরে তার শরীরে আঘাতের চিহ্নও পাওয়া যায়। পরবর্তী সময়ে কাওছারকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

২০ জুন পুলিশ কাওছারকে আদালতে পাঠিয়ে কারাগারে প্রেরণ করেন। তবে কাওছারের পরিবার গ্রেফতারি পরোয়ানার কাগজপত্র পরীক্ষা করে দেখেন মামলায় কাওছারের নাম নেই। এমনকি এজাহার, এফআইআর এবং চার্জশিটেও তার নাম উল্লেখ ছিল না। ভুক্তভোগীর পরিবার এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দাখিল করেন। গত ৩০ জুন আদালত মামলার বিষয়টি খতিয়ে দেখে কাওছারকে জামিনে মুক্তি দেন।

জামিন পাওয়ার পর সিনিয়র স্পেশাল ও মহানগর দায়রা জজ আদালতে মামলার দরখাস্ত করেন কাওসার। মামলায় র‌্যাব পুলিশের ১৮ জনসহ ২৫ জনকে আসামি করা হয়েছে।

কাওছারের আইনজীবী আব্দুল কুদ্দুস জানিয়েছেন, আদালতে মামলার আবেদন করা হয়েছে এবং তদন্তে সমস্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ন্যায়বিচারের জন্য মামলা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে বাদীপক্ষ। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ভুয়া স্বাক্ষরে কারা-ভোগ : র‌্যাব-পুলিশের বিরুদ্ধে ঠুকছেন মামলা

আপডেট সময় : ১২:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫