সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ইয়াহিয়া সারির দাবি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে লাখ লাখ ইসরাইলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইসরাইলের বেন-গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা লাখ লাখ ইহুদিকে আশ্রয়কেন্দ্রে পাঠাচ্ছে।  ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন। 

ইয়েমেনের আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র ইউনিট তেলআবিবের পাশে অধিকৃত অঞ্চলে বেন-গুরিওন বিমানবন্দরে সফলভাবে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছে।

সারি বলেন, ‘প্যালেস্টাইন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

তিনি আরও বলেন, ‘এর ফলে ৪০ লাখেরও বেশি ইহুদি আতঙ্কিত অবস্থায় আশ্রয়কেন্দ্রে পালিয়ে গিয়েছিল। ইতোমধ্যে সেই বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, সানা সরকার ইয়েমেনি ফ্রন্টকে গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখার জন্য ইহুদিবাদী শত্রুদের পদক্ষেপ পর্যবেক্ষণ করছে।

সারি তার আগের বিবৃতির মতো এবারও জোর দিয়ে বলেছেন, ‘গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং উপত্যকার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইয়াহিয়া সারির দাবি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে লাখ লাখ ইসরাইলি

আপডেট সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫