সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

‘জয় বাংলা’ স্লোগান শুনে রেগে গেলেন বিজেপি নেতা শুভেন্দু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাস্তা দিয়ে গাড়িবহর ছুটে যাচ্ছিল পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায় এক তৃণমূল কংগ্রেসের সমর্থককে। বাংলার স্লোগান শুনে রেগে অগ্নিশর্মা শুভেন্দু। ‘জয় বাংলা’ স্লোগান শোনা মাত্রই গাড়িবহর থামিয়ে কালো গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন তিনি। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

জানা গেছে, বুধবার হুগলি জেলার পুরশুরা বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষার যাত্রা- মিছিল ছিল। সেই মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি ও বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। পথিমধ্যে আরামবাগের হেলান এলাকায় শুভেন্দু অধিকারীর গাড়িবহর পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী শেখ মঈদুল তাকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

স্লোগান শুনে মেজাজ হারান বিরোধী দলনেতা। হঠাৎ করে গাড়িবহর থামিয়ে গাড়ি থেকে নেমে পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন শুভেন্দু অধিকারী। এরপরই তৃণমূল কর্মী শেখ মঈদুলের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি।

হঠাৎ করে শেখ মঈদুলের দিকে তেড়ে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, কে কে? জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারীর স্লোগান শুনে শেখ মঈদুলও পাল্টা বলেন, জয় শ্রীরাম না, জয় বাংলা। এরপরই শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায়, হিন্দুর বাচ্চা।

তৃণমূল সমর্থক শেখ মঈদুলকে পাকিস্তানি-রোহিঙ্গা বলে আক্রমণ করেন শুভেন্দু। পাল্টা আবার বিরোধী দলনেতাকেও মঈদুল বলেন, আপনি নিজে রোহিঙ্গা। এরপরেই শুভেন্দু অধিকারী বলে ওঠেন, আমি মমতাকে নির্বাচনে হারিয়েছি, চামড়া তুলে নেব।

বাদানুবাদের মধ্যেই ক্ষুব্ধ হয়ে বিরোধী দলনেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীকে ওই তৃণমূল কংগ্রেসের কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন শুভেন্দু। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও শেখ মঈদুলকে ধাওয়া করে ওই জায়গা থেকে সরিয়ে দেন।

এ ঘটনার পরেই রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস শুভেন্দুকে কটাক্ষ করে বলতে শুরু করে, ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে! বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু। জয় বাংলা শুনলেই গায়ে যেন ফোসকা পড়ে।

যদিও বিরোধীদল বিজেপিও তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েনি। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ থেকে ধার করে আনা স্লোগান ‘জয় বাংলা’ পশ্চিমবঙ্গের মানুষ কখনোই মেনে নেবে না। এর আগে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের আওয়ামী লীগের এক নেতার স্লোগান, ‘খেলা হবে’ ধার করে নিয়ে চালিয়েছিলেন এখানে। কিন্তু এবার পশ্চিমবঙ্গের মানুষ ধার করা জিনিস আর গ্রহণ করবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘জয় বাংলা’ স্লোগান শুনে রেগে গেলেন বিজেপি নেতা শুভেন্দু

আপডেট সময় : ০৪:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫