সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ২২ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা সিলেটে খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র সিলেটে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে হাম রোগ শনাক্ত সিলেট ডিসি সারওয়ারের ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ সমাপ্তি সিলেট শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনে সাড়ে ১৭ লাখ টাকাসহ সোনা জমা ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা

সিলেট ওসমানী বিমানবন্দর- বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিড়ি) চাকা মেরামতের সময় চাকা ফেটে গুরুতর আহত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত অপরজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসার সময়ই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালটির উপ-পরিচালক ডা. আশরাফ আহমেদ।

নিহত ব্যক্তির নাম রুম্মান আহমদ (২০)। সে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত অপরজন এনামুল, একই উপজেলার মহালদি এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুইজন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, ‘এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ কোন কারণে এ দুর্ঘটনা ঘটে দুইজন আহত হন। আহতদের দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।’তিনি আরো বলেন, ‘এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক দুর্ঘটনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ওসমানী বিমানবন্দর- বোর্ডিং ব্রিজের চাকা ফেটে নিহত ১

আপডেট সময় : ০৩:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫