সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

মাইলস্টোন ট্র্যাজেডি: ইসকন সিলেটে শোক প্রার্থনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজধানী ঢাকার ইসকন মন্দিরের পর এবার ইসকন সিলেটেও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানে হাজারো প্রদীপ জ্বালিয়ে নিহত শিশুদের আত্মার চিরশান্তি কামনায় ভক্তরা প্রার্থনায় অংশ নেন। পাশাপাশি দুর্ঘটনায় আহত শিশুদের আশু সুস্থতার জন্য বিশেষ সংকীর্তন ও মঙ্গল প্রার্থনা করা হয়। এই আয়োজনে ভগবতগীতা পাঠ, হারিনাম সংকীর্তন এবং গীতা থেকে প্রাসঙ্গিক শিক্ষা পাঠের মাধ্যমে শোকপ্রকাশ করা হয়।

ইসকন সিলেটের নেতৃবৃন্দরা বলেন “বিমান দুর্ঘটনায় নিহত শিশুরা সবাই হচ্ছে ভিন্ন ভিন্ন আত্মা। প্রকৃতপক্ষে আত্মার কখনো মৃত্যু হয় না। তাই তাদের চিরস্থায়ী শান্তি ভগবানের চরণে প্রার্থনার মধ্যেই নিহিত। নিহত কোমলমতি শিশুদের আত্মার শান্তির জন্য আমরা গভীরভাবে প্রার্থনা করছি।

অনুষ্ঠানে ইসকনের গৃহস্থ ভক্ত, ব্রাহ্মচারীবৃন্দ, স্থানীয় সেবক ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। মন্দির চত্বরে হাজারো প্রদীপের আলো যেন হয়ে উঠেছিল সকলের ভালোবাসা ও প্রার্থনার প্রতীক।

প্রার্থনা শেষে নিহতদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ করা হয় এবং ইসকনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে আহতদের পাশে দাঁড়াতে ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাইলস্টোন ট্র্যাজেডি: ইসকন সিলেটে শোক প্রার্থনা

আপডেট সময় : ০১:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫