সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৩৫৩ বার পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি :

বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের হাওর থেকে রঙ্গিলা মিয়া (৫৫) নামে পাহারাদারের লাশ উদ্ধারের ঘটনায় নজরুল মিয়া নামে এক চা স্টল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ নজরুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে।

এ ছাড়া গতকাল দুপুরে রঙ্গিলা মিয়া হত্যাকারীদের শাস্তির দাবিতে হবিগঞ্জ শহরে উমেদনগর উমেদনগর সমাজসেবা যুব সংঘের উদ্যোগে মিছিল ও মানববন্ধন করা হয়। এতে বক্তারা খুনিদেরকে ধরতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এদিকে গতকাল রঙ্গিলা মিয়ার লাশের ময়নাতদন্ত শেষে দুপুরে উমেদনগর মাঠে জানাজার নামাজ শেষে তার পরিবার দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে ৬ দিন আগে নিখোঁজ হওয়া পাহারাদার রঙ্গিলা মিয়ার পাথর দিয়ে বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয় সুনারু গ্রামের পাশের একটি হাওর থেকে। রঙ্গিলা মিয়া সদর উপজেলার উমেদনগর মধ্যহাটির নুরুল হোসেনের পুত্র। তার পরিবারের সদস্যদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

৬ দিন আগে তিনি কালারডোবা থেকে নিখোঁজ হয়েছিলেন। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। পরে পত্রপত্রিকায়ও বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু তাতেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। গত শনিবার দুপুরে হঠাৎ করে সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

সূত্র জানিয়েছে, সে এ হত্যাকান্ডের সাথে ৫ জনের অধিক সম্পৃক্ততার কথা বলেছে। বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার তথ্য অনুযায়ী দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে। অচিরেই হত্যার মোটিভ উদঘাটন করে সাংবাদিকদের জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১

আপডেট সময় : ০৩:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫