সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার, সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে- প্রধানমন্ত্রী সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে বললেন দেশকে একদিন তোমরাই নেতৃত্ব দিবে- প্রধানমন্ত্রী সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার

কিং খানের রহস্যময় আমেরিকা যাত্রা, হলিউডে কাজের জল্পনা তুঙ্গে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ গত ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পেয়েছে। এ সিনেমাটি দেশব্যাপী সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। এবার ‘তাণ্ডব’ সিনেমাটির যাত্রা শুরু হলো বিশ্বব্যাপী।

ইতোমধ্যে রায়হান রাফীর পরিচালনায় এই অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমা ‘তাণ্ডব’।

এবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন শাকিব খান। গত শনিবার (১২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে ওঠেন অভিনেতা। আর সেই বিমানের ভেতর থেকেই নিজের একটি ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন— ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’

ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন কিং শাকিব খান। যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে বলেননি কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে ধারণা করা যাচ্ছে— ‘তাণ্ডব’-এর প্রিমিয়ার উপলক্ষে দর্শকদের সঙ্গে ছবি দেখতেই হয়তো এ সফর অভিনেতার।

এদিকে শাকিবভক্তদের ধারণা—হলিউডে কাজ করবেন শাকিব। এর আগে এমন কথা শোনা গিয়েছিল। সেই সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর বাংলাদেশের একটি গণমাধ্যমে বলেন, শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি। স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ চলছে। শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সবকিছু।

ফলে শাকিবের এ সফর ঘিরে হলিউড সিনেমায় কাজের জল্পনা আরও জোরালো হলো।

উল্লেখ্য, আসন্ন প্রজেক্ট নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে শাকিব খানকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কিং খানের রহস্যময় আমেরিকা যাত্রা, হলিউডে কাজের জল্পনা তুঙ্গে

আপডেট সময় : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫