সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ভারতে ফের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। ভারতের রাজস্থান রাজ্যের চুরুতে স্থানীয় সময় আজ বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের চুরু জেলায় ভানোদা গ্রামের কাছে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। খবর পাওয়া গেছে, এতে আহত হয়েছেন সাধারণ দুই নাগরিক।

প্রতিরক্ষা সূত্রগুলো ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, এই যুদ্ধবিমানটি ছিল টুইন-সিটার বা দুজন পাইলট বসার জায়গা আছে এই বিমানটিতে। ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টার পাঠিয়েছে।

আজ দুর্ঘটনার শিকার এই যুদ্ধবিমানটি রাজস্থানের সুরাতগড় বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এ নিয়ে চলতি বছর এটি তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ল। প্রথমটি হয়েছিল হরিয়ানার পঞ্চকুলায়, গত ৭ মার্চ এবং দ্বিতীয়টি গুজরাটের জামনগরের কাছে, গত ২ এপ্রিল।

জাগুয়ার মূলত দুই ইঞ্জিন বিশিষ্ট ফাইটার-বোম্বার। এটি সিঙ্গেল এবং টুইন-সিট দুই ধরনের ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। যদিও এগুলো অনেক পুরোনো মডেলের, তবে ভারতীয় বিমানবাহিনী এ যুদ্ধবিমানগুলোকে বহুবার আধুনিকায়ন করেছে এবং এখনো ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। ভারতে প্রায় ১২০টি জাগুয়ার জেট আছে, যা ছয়টি স্কোয়াড্রনে বিভক্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতে ফের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

আপডেট সময় : ০১:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫