সিলেটে ২৪ ঘন্টায় ১জন ডেঙ্গু রোগী শনাক্ত, বাড়ছে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ
- আপডেট সময় : ০২:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে বাড়ছে করোনা ভাইরাস এবং ডেঙ্গু সংক্রমণ। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। সিলেটে আরও একজন করে করোনা ও ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান।
করোনার জন্য সিলেটে বিশেষায়িত হাসপাতাল শহিদ শামসুদ্দিন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ২ জন। অন্যরা নিজের দায়িত্বে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১জন করে।
বর্তমানে সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিসাধীন আছেন ৩জন। তিনজনই ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এ বছর ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।























