সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পুশইন অব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিবেদক :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে আরও ৪৮ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। পরে বিজিবি তাদের পাল্লাথল পুঞ্জি এলাকা থেকে আটক করেছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ শিশু রয়েছে। প্রাথমিক পরিচয় যাচাই-বাছাই শেষে সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

থানা পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৪৮ জন বাংলাদেশে ঠেলে পাঠায়। ওইদিন সকাল সাড়ে পাঁচটার দিকে বড়লেখা উপজেলার পাল্লাথল পুঞ্জি এলাকায় তারা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। এসময় বিজিবির পাল্লাথল বিওপির সদস্যরা তাদেরকে দেখে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়। পরে যাচাই-বাছাই শেষে দুপুরে তাদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রামের বাসিন্দা রয়েছেন বলে বিজিবি নিশ্চিত করেছে।

আটককৃতরা জানায়, তারা কেউ চিকিৎসার জন্য, কেউ কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি সে দেশের পুলিশ তাদের আটক বিএসএফের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার ভেরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, সকালে পাল্লাথল পুঞ্জি নামক স্থান থেকে নারী-শিশুসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের সবাইকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বৃহস্পতিবার বিকেলে বলেন, বিজিবি সীমান্ত এলাকা থেকে নারী-শিশুসহ ৪৮ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা তাদের স্বজনদের খবর পাঠিয়েছি। স্বজনরা এলে বিধি অনুযায়ী তাদের হস্তান্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে পুশইন অব্যাহত

আপডেট সময় : ০৬:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫