সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট কোম্পানীগঞ্জে যানবাহন ভাঙচুর,গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী চালুর দাবিতে আয়োজিত কর্মসূচি থেকে আন্দোলনকারীরা সিলেট-ভোলাগঞ্জ সড়কের থানাবাজার এলাকায় যানবাহন ভাঙচুরের ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।  কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী চালুর দাবিতে আয়োজিত কর্মসূচি থেকে আন্দোলনকারীরা সিলেট-ভোলাগঞ্জ সড়কের থানাবাজার এলাকায় যানবাহন ভাঙচুরের ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। 

এর আগে বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাদী হয়ে ভাঙচুরের জন্য পুলিশ ৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরোও ৩০-৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃত আবদুল হামিদ ও মদরিছ মিয়া নামের দুজনকে গ্রেফতার দেখানো হয়।

জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানাবাজার এলাকায় সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে পাথর কোয়ারী ইজারা দিয়ে চালুর দাবিতে গণঅনশন অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠি দিয়ে যানবাহন ভাঙচুর শুরু করেন। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল হামিদ ও মদরিছ মিয়া নামের দুজনকে আটক করে। পরদিন বুধবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কোম্পানীগঞ্জে যানবাহন ভাঙচুর,গ্রেফতার ২

আপডেট সময় : ০৬:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫