সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

শহরে ডাক্তার উপাধী ব্যবহার করায় ফিজিওথেরাফিস্টকে জেল ও জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার একটি জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হয়ে নামের আগে প্রফেসর “ডাক্তার” উপাধি ব্যবহার ও প্রেসক্রিপশনে ওষুধ লেখার অপরাধে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এই অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান, আব্দুর রহমান একজন ফিজিও থেরাফিস্ট হয়েও নিজের নামের আগে প্রফেসর ডাক্তার ব্যবহার করে ব্যবস্থাপত্র দেয়ায় বাংলাদেশ মেডিক্যাল ডেন্টাল কাউন্সিল আইন ২৯ এর ধারায় এই জরিমান ও কারাদন্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা আদায় হওয়ার পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সময় হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ আদনান জামান উপস্থিত ছিলেন শরীফ মোঃ আদনান জামান জানান, সিভিল সার্জন ডা. নত্নদ্বীপ বিশ্বাসসহ হাসপাতালটি স্বাস্থ্য বিভাগের নিয়মিত পরিদর্শকালে আব্দুর রহমান কতৃক স্টেরয়েড, এন্টিবায়োটিকসহ বিভিন্ন ঔষধ লিখে ব্যবস্থাপত্র দেয়ায় বিষয়টি জেলা প্রশাসক ড. ফরিদুল হককে অবহিত করেন।

জেলা প্রশাসক এসে এই ঘটনার প্রমাণ পেলে তার নির্দেশে ভ্রাম্যমান আদালত আব্দুর রহমানকে ১ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, উচ্চ আদালতেরও নির্দেশ রয়েছে বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের সনদ ছাড়া কেউ ডাক্তার উপাধী ব্যবহার করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহরে ডাক্তার উপাধী ব্যবহার করায় ফিজিওথেরাফিস্টকে জেল ও জরিমানা

আপডেট সময় : ০৫:৫৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫