সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শাহ পীর কেল্লা বাবার মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ টাকা সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৫, প্রাণহানী ২ হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি সিলেট উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ আ*ট*ক ২ সিলেটের রায়নগরে নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া দম্পতির সন্তানরা সংবাদ সম্মেলন করে জানান প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের শাস্তির দাবি সিলেট বেকারি ফ্যাক্টরি ও মসলা গুড়াকরণ মিলে প্রশাসনের অভিযানে দুটি মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড সিলেট ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গাসহ ৪ দালাল আটক

ইসরাইলের পতন সন্নিকটে: ইরানি জেনারেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের দখলদার শাসনব্যবস্থা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুরা আর কোনো ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় বিপদের মুখে পড়বে।

মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

সোমবার তেহরানে শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল সাফাভি বলেন, সাম্প্রতিক যুদ্ধ ‘জায়নবাদীদের মৃত্যুর চক্রকে’ ত্বরান্বিত করেছে।

তিনি বলেন, ‘জায়নবাদী শাসনব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার।’

তিনি আরও জানান, শত্রুর অনুরোধে সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধ থামালেও ইরান শত্রুদের স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং তাদের অঞ্চলের বাহিনী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে।

জেনারেল সাফাভি বলেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর ক্ষমতা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে গেছে এবং শত্রুদের সব ঘাঁটি ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের টার্গেট ডাটাব্যাংকে রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা আর কোনো ভুল করলে বা হিসাবের ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় হুমকির মধ্যে পড়বে, এবং ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।

প্রসঙ্গত, ১৩ জুন ইসরাইল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এতে ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়, যাতে শীর্ষ সামরিক কর্মকর্তা,  পারমাণবিক বিজ্ঞানীসহ ৯৩০ জনের বেশি মানুষ শহীদ হন।

এরপরপরই ইরানি বাহিনী পাল্টা হামলা শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’-এর অংশ হিসেবে ইসরাইলের দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন শহরে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ২৪ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে লড়াই স্থগিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলের পতন সন্নিকটে: ইরানি জেনারেল

আপডেট সময় : ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫