সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১ কোটি ৭৮ লাখ টাকার পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৪১০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে।

শনিবার (২৮ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

তিনি জানান, গত ৪ দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৯টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ওই পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়।

৫৫ বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সীমান্ত হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়াস্থ নোয়াহাটি নামক স্থানে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানের স্থানে বিজিবি সদস্যরা রাস্তার পাশে গোপনীয়ভাবে ফাঁদ পেতে থাকে। চোরাই মালামাল বহনকারী ট্রাকের চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে গ্রেফতারের ভয়ে রাস্তার পাশে ট্রাক থামিয়ে দ্রুত পালিয়ে যায়।

বিজিবির সদস্যরা ফেলে যাওয়া ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ১ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, শাড়ি, হিমায়িত গরুর মাংস, শুঁটকি ও ট্রাক জব্দ করে। ওই অভিযান ছাড়াও ৫৫ বিজিবির অধীন চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন দুধপাতিল, রাজেন্দ্রপুর বিওপি এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান ও গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির নিয়মিত অভিযান চলাকালে চোরাকারবারিরা উপ¯ি’তি বুঝতে পেরে মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামালসহ যানবাহন জব্দ হয়।
এসব মালামালের মধ্যে রয়েছে ১৫ কেজি ভারতীয় গাঁজা, গরু, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার ও মশার কয়েল এবং বাইসাইকেল। আটক মালামাল ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫১ হাজার ২৫০ টাকা। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত অভিযানে জব্দ করা দেশি-বিদেশি মালামাল, মাদকদ্রব্য এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল এবং চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অভিযানের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রা করাই আমাদের অঙ্গীকার। বিজিবির ঊর্ধ্বতন দফতরের দিকনির্দেশনায় আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান পরিচালনা করে আসছি। এসব সাম্প্রতিক অভিযানগুলো ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানের সার্থকতার প্রতিফলন। তিনি আরও বলেন, সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি নিয়মিতভাবে এইসব দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত ৫৫ বিজিবির পরিচালিত অভিযানে মোট ৫ কোটি ৯ লাখ ৪১ হাজার ৫১০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১ কোটি ৭৮ লাখ টাকার পণ্য জব্দ

আপডেট সময় : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫