সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিএনপি সরকার কৃষকবান্ধব সরকার, সবসময় কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে- প্রধানমন্ত্রী সিলেটের শিশু-কিশোরদের উদ্দেশ্যে বললেন দেশকে একদিন তোমরাই নেতৃত্ব দিবে- প্রধানমন্ত্রী সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই সিলেটে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮৪ সিলেটে গত ২৪ ঘন্টায় হামে ১ শিশুর মৃত্যু হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার

৪১ বছর পর ফের মহাকাশে পাড়ি দিলেন এক ভারতীয়, সঙ্গে শাহরুখের গান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

৪১ বছর পর ফের মহাকাশে পাড়ি দিলেন এক ভারতীয়। মহাকাশে শুভাংশুর সঙ্গে গেছেন চার নভোচারী। তাদের সঙ্গে সঙ্গে রয়েছে শাহরুখ খানের গানও। সেই গান শুনতে শুনতে মহাকাশে পৌঁছালেন নভোচারী শুভাংশু।

বুধবার (২৫ জুন) দুপুরে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট পাড়ি দিয়েছে মহাকাশ স্টেশনের উদ্দেশে। পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্লও। চার দশক পর ভারতীয় নভোচারী রওনা হলেন মহাকাশ অভিযানে। এর আগে ১৯৮৪ সালে রাশিয়ার মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। ৪১ বছর পর সেই খরা কাটল শুভাংশুদের ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযান। নেতৃত্বে রয়েছেন নাসার সাবেক নভোচারী তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। মহাকাশে শুভাংশুর সঙ্গে চার নভশ্চর ছাড়াও আছে শাহরুখ খানের গান।

মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়ে দেশবাসীকে বার্তা দিয়ে সাবেক বায়ুসেনা ক্যাপ্টেন শুভাংশু বলেন, দেশবাসীকে নমস্কার। অসাধারণ সফর। ৪১ বছর পর ভারত আবার মহাকাশে পা রাখল। এ মুহূর্তে আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছি। আমার কাঁধে ভারতের তেরঙা পতাকা রয়েছে। এ পতাকাই আমাকে বলে দিচ্ছে— আমি আপনাদের সঙ্গেই রয়েছি।

আগামী ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন শুভাংশু। প্রয়োজনীয় জিনিস ছা়ড়াও তার প্লে-লিস্টে রয়েছে একটি গান— শাহরুখ খানের স্বদেশ ছবির ‘ইউ হি চলা চল রাহি’। আর এ সিনেমায় বাদশাহ শাহরুখ খান নিজেও নাসার বৈজ্ঞানিকের চরিত্রে অভিনয় করেছিলেন। কৈলাশ খের ও হরিহরনের গাওয়া এই গান তার বিশেষ পছন্দ বলেও জানান শুভাংশু। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৪১ বছর পর ফের মহাকাশে পাড়ি দিলেন এক ভারতীয়, সঙ্গে শাহরুখের গান

আপডেট সময় : ০৩:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫