সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

সিলেটে ইসকনের রথযাত্রা শুক্রবার, প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আগামীকাল শুক্রবার (২৭ জুন) সিলেট ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য আয়োজনে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে মন্দিরে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ইসকন সিলেট মন্দির সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় রথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রথযাত্রার নির্ধারিত রুট হচ্ছে ইসকন মন্দির, রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার হয়ে পুনরায় রিকাবীবাজার হয়ে মন্দিরে ফিরে আসবে।

উৎসব সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে ইসকন কর্তৃপক্ষ একাধিক মতবিনিময় সভা করেছে। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। থাকবে পর্যাপ্ত পুলিশ, ট্রাফিক ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবক বাহিনী।

ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, সম্প্রীতি এবং সর্বজনীনতার এক মহোৎসব। ইসকন সিলেট মন্দির থেকে প্রতিবছরের মতো এবারও জগন্নাথদেবের রথযাত্রা আয়োজনে আমরা প্রস্তুত। তিনি জানান, সকাল ৮টায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে শুভ রথযাত্রা শুরু হবে, এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়। বিকেলে শুরু হবে রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। ৯ দিন পর পালিত হবে উল্টো রথযাত্রা।

শান্তিপূর্ণ, ধর্মীয় সৌহার্দ্য ও ভক্তিভরে উৎসব সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন ইসকন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ইসকনের রথযাত্রা শুক্রবার, প্রশাসনের নিরাপত্তা প্রস্তুতি চূড়ান্ত

আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫