সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কারবালার যুদ্ধে মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি

বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশটির এক তরুণ ক্রিকেটারের। গত বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমানটি ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন।

এই দুর্ঘটনায় উদীয়মান এক ভারতীয় ক্রিকেটারের মৃত্যু হয়েছে। ইংল্যান্ডের একটা ক্লাবের হয়ে খেলতেন ২৩ বছর বয়সী ওই ক্রিকেটার।

সেই তরুণের নাম দীর্ধ প্যাটেল। তিনি লিড্‌স মডার্নিয়ান্স ক্লাবের হয়ে খেলতেন। গুজরাটের বাসিন্দা দীর্ধ পড়াশোনার জন্য ইংল্যান্ডে থাকতেন। সেখানে কৃত্রিম মেধা নিয়ে পড়ছিলেন দীর্ধ। পাশাপাশি ক্রিকেটও মন দিয়ে খেলতেন তিনি। লিড্‌সের ক্লাবে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলতেন ভারতের দীর্ধ।

প্রতিভাবান অলরাউন্ডারের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানিয়েছে, “দীর্ধের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই ক্লাবে অনেক ভালো মূহূর্তের সাক্ষী থেকেছে ও। এই কঠিন সময়ে ওর পরিবার ও বন্ধুদের সমবেদনা।

লিড‌্‌সের ক্লাবের হয়ে এয়ারডেল অ্যান্ড হোয়ারফেডাল সিনিয়র ক্রিকেট লিগে খেলতেন দীর্ধ। সেই লিগের মুখপাত্র জানিয়েছেন, ক্রিকেট নিয়েই এগোতে চেয়েছিলেন দীর্ধ। তার ভাইও আগে ক্রিকেট খেলতেন। কিন্তু বেশিদিন খেলতে পারেননি তিনি। দীর্ধের প্রতিভা ছিল বলেই জানিয়েছেন ওই মুখপাত্র।

গত ১২ জুন আহমেদাবাদের বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১ লন্ডনের গ্যাটউয়িক বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যেই পাশ্ববর্তী মেডিক্যাল কলেজের হোস্টেলের ছাদে সেটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বিমানের ২৩০ যাত্রী ও ১২ জন কর্মীর মধ্যে মাত্র একজন বেঁচেছেন। মৃত্যু হয়েছে মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীর। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

আপডেট সময় : ১২:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫