সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

কুলাউড়ায় ৫০০ চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ‘এনএসএস’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) সিলেটের উদ্যোগে ও দাতা সংস্থা ‘বাঁচাও ইউএসএ’র অর্থায়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল সহায়তা প্রদান করে।

সংস্থার নির্বাহী পরিচালক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, নিঃস্ব সহায়ক সংস্থা ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা ক্যাম্প, টিউবওয়েল ও লেট্রিন বিতরণ, শিক্ষা বৃত্তি ও দুর্যোগকালীন সহায়তা দিয়ে মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাদের এ মহৎ উদ্যোগ প্রশংসনীয়।

সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল মান্নান।

চক্ষু ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এরমধ্যে ছানি পড়া রোগে আক্রান্ত ১০০ জনকে অস্ত্রোপচার ও লেন্স সংযোজনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুলাউড়ায় ৫০০ চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ‘এনএসএস’

আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫