সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

গোলাপগঞ্জে হাটে ‘দালাল ঢুকলেই জরিমানা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ সংবাদদাতা :

‘হাটে দালাল ঢুকা নিষেধ, ঢুকলে জরিমানা’ গোলাপগঞ্জে আমনিয়া বাজারের কোরবানী পশুর হাটের প্রচার মঞ্চ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে। মাইকে মুক্তা মিয়া এ ঘোষণা দেওয়ার পরপরই শুরু হয় বাজারজুড়ে কৌতুহল। 

জানা যায়, উপজেলার আমুড়া ইউনিয়নের আমনিয়া বাজারে অস্থায়ী পশুর হাট শুরু হয় গত বুধবার। হাটে গরু-ছাগলে সয়লাভ থাকলেও পর্যাপ্ত পরিমাণে ক্রেতা না থাকায় বিক্রিতেও ভাটা পড়ে। এরমধ্যে আছে দালালদের উৎপাত। এসব দালালদের কারণে ক্রেতারা ঠিকমতো গরু-ছাগল ক্রয় করতে পারেননা-এমন আশঙ্কায় বাজারের ক্রেতাদের স্বার্থে প্রচার মঞ্চ থেকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে।  প্রচার মঞ্চ থেকে বাজারে ‘দালাল প্রবেশ নিষেধ,ঢুকলেই জরিমানা’ এমন ঘোষণার পর বাজারে কৌতুহল শুরু হয়। 

বাজারে আসা লোকজন বলছেন, ‘এটা মহালদার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মাইকে দালাল প্রবেশ নিয়েধ ঘোষণার পর দালালরা হাটে ঢুকতে ভয় পাবে। এতে ক্রেতারা সঠিক মূল্যে গরু-ছাগল ক্রয় করতে পারবেন।

সরেজমিন কোরবানী পশুর হাটে গিয়ে দেখা যায়, বাজারে বিভিন্ন এলাকা থেকে লোকজন গরু-ছাগল হাটে নিয়ে এসেছেন। গরু-ছাগলে হাট ঠাসা থাকলেও ক্রেতার সংখ্যা ছিল একেবারে কম। 

বাজারে আসা আমুড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বেলাল আহমদ জানান, বাজারে গরু-ছাগল মোটামুটি বিক্রি হচ্ছে। 

পশি হাটের মহালদার মোর্শেদ আলম পিলু জানান, হাটে গরু-ছাগল পড়যাপ্ত পরিমাণ রয়েছে, তবে ক্রেতা কম। আশা করছি ঈদের আগ মূহুর্তে পশুর এই হাট জমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোলাপগঞ্জে হাটে ‘দালাল ঢুকলেই জরিমানা’

আপডেট সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫