সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

র‍্যাব-৯ এর পৃথক দুটি অভিযানে জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাব-৯ এর পৃথক দুটি অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৫৫১ বোতল নেশাজাতীয় ‘এলকোডাইল’ সিরাপ ও ১৯২ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক। 

বুধবার (২৮ মে) র‍্যাব-৯ এর এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে জৈন্তাপুর থানাধীন বিরাইমারা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯২ বোতল বিদেশি মদসহ ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের পুত্র রহমত মিয়া (২৮)।

অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -৯ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টায় জৈন্তাপুর থানাধীন আসামপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫১ বোতল নেশাজাতীয় ‘এলকোডাইল’ সিরাপসহ ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আসামপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মো. আনোয়ার হোসেন (২৩) এবং আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকার মো. বিল্লাল মিয়ার পুত্র মো. আব্দুল কাদির (২১)।

এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ (অতিরিক্ত পুলিশ সুপার) বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‍্যাব-৯ এর পৃথক দুটি অভিযানে জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

আপডেট সময় : ০১:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫