সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

শহরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান – জরিমানা-সিলগালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরের সদর হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার (২৫ মে) দুপুরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র না থাকাসহ নানা অনিয়মের কারণে দুটি ডায়াগনস্টিক সেন্টার মোট ৪০ হাজার টাকা জরিমানা ও একটিকে সিলগালা করে দেয়া হয়।

হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহায়তায় অভিযানে নেতৃত্বদেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ। জানা যায়- হবিগঞ্জ সদর হাসপাতাল রোড এলাকায় অবস্থিত আধুনিক ডায়াগনস্টিক সেন্টার নামে ওই প্রতিষ্ঠানটির বৈধ কোনো কাগজপত্র নেই।

কিন্তু তারপরও তারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছিল। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অনিয়ম পরিলতি হয়। ফলে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, শহরের ইপিআই ভবন সংলগ্ন ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার নামে অপর আরেকটি প্রতিষ্ঠানকে বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ বলেন- অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বা কিনিকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। মূলত সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান – জরিমানা-সিলগালা

আপডেট সময় : ০৫:০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫