সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

লন্ডনের হ‍্যারিংগে কাউন্সিলের মেয়র হলেন ছাতকের আহমেদ মাহবুব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বৃটিশ বাংলাদেশীদের সাফল্যে আরেকটি পালক যুক্ত হলো। নর্থ লন্ডনের হ‍্যারিংগে কাউন্সিলের ইতিহাসে এই প্রথম একজন বৃটিশ-বাংলাদেশি কাউন্সিলর আহমেদ মাহবুব মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করলেন।

টটেনহ্যাম টাউন হলে হ‍্যারিংগে কাউন্সিলের বার্ষিক ফুল কাউন্সিল সভায় হোয়াইটহাট লেইন ওয়ার্ডের কাউন্সিলর ও ডেপুটি মেয়র আহমেদ মাহবুবকে আগামী সেশনের জন‍্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।

এতে নবনির্বাচিত মেয়রকে ধন‍্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন কাউন্সিল লিডার পেরি আহমেটসহ অন‍্যান‍্য কাউন্সিলররা।

মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে আহমেদ মাহবুব বলেন- মাল্টিকালচালচারেল এই কাউন্সিলে সকল বর্ণ, ধর্ম, গোত্রের মানুষকে নিয়ে মিলেমিশে তিনি কাজ করবেন। এতে তিনি কাউন্সিলর ও নাগরিকদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, কাউন্সিলর আহমেদ মাহবুব বৃটেনে জন্ম নেওয়া ও বেড়ে উঠা বাংলাদেশী হ‍্যারিটেজ। মেয়র মাহবুব দায়িত্বকালে সিটিজেন এডভাইস ব‍্যুরো চ‍্যারিটির জন‍্য কাজ করবেন। মেয়র মাহবুব ২০১৮ সালের লন্ডনের বিখ্যাত কুইনমেরী ইউনিভার্সিটিতে পড়ার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

তার বাবার বাড়ি সুনামগঞ্জের ছাতক পৌরসভায়। মেয়র মাহবুবের বাবা লন্ডনের একজন সলিসিটর ও ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম জিলানী মাহবুব। দাদা ছাতকের প্রবীণ চিকিৎসক ডা গোলাম মন্তকা আজাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লন্ডনের হ‍্যারিংগে কাউন্সিলের মেয়র হলেন ছাতকের আহমেদ মাহবুব

আপডেট সময় : ০৪:৪৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫