সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তাবলয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন (জোরপূর্বক প্রবেশ) করার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের মাধবপুর সীমান্তে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) টহল জোরদার ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) শনিবার (১০ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এই জেলার ১০৩.২ কিঃমিঃ সীমান্তে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটলেও যে কোন অনাহুত পরিস্থিতি সামাল দিতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, “বিজিবি সদর দপ্তরের নিদের্শনা অনুযায়ী বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আমাদের প্রতিটি বিওপিতে (বর্ডার আউট পোস্ট) টহল জোরদার করা হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সন্দেহভাজন সকল চলাচলের ওপর কঠোর নজরদারি চলছে।” তিনি আরও বলেন, “সীমান্তে যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে আমরা প্রস্তুত। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা।”

বিজিবি’র সূত্র জানায়, সীমান্ত এলাকার প্রতিদিনই সাধারণ মানুষদের নিয়ে সচেতনতামূলক সভা-সমাবেশ এবং প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের বিশাল এলাকায় স্থানীয়দের সহায়তায় দিবা রাত্রি ২৪ ঘণ্টা যেকোনো সন্দেহজনক অনুপ্রবেশ চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলতি মে মাসের প্রথম সপ্তাহে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের পাঁচটি সীমান্তবর্তী জেলায় ভারত থেকে বেশকিছু সংখ্যক ভারতীয় বাংলাভাষী ও রোহিঙ্গাদের পুশ ইন করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। তবে বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের কঠোর নজরদারির কারণে হবিগঞ্জ সীমান্তে এখন পর্যন্ত কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তাবলয়

আপডেট সময় : ০২:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫