সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

অপারেশন সিঁদুর-এ ১০০ নিহত, দাবি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কাশ্মীরের পেহেলগাম হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ ১০০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিরোধীদলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এই দাবি করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে সংঘাত আরও বাড়ানোর বিরুদ্ধেও সতর্ক করেছেন।  খবর এনডিটিভির।

প্রতিরক্ষামন্ত্রী বিরোধীদলকে বলেন, ‘সিঁদুর’ একটি ‘চলমান অভিযান’।  ভারত আর কোনও হামলা চালাতে চায় না, তবে পাক বাহিনী আক্রমণ করলে আবারও পাল্টা আক্রমণ করবে। 

বিরোধী দল সরকারকে বলেছে, তারা সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় তাদের প্রচেষ্টাকে সমর্থন করবে।

কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের কথা শুনেছি… তারা বলেছে, কিছু তথ্য গোপন রাখতে হবে। আমরা বলেছি ‘‘আমরা সবাই সরকারের সাথে আছি’’। ‘

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বদলীয় ব্রিফিংটি সৌহার্দ্যপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এ বিষয়ে সাংবাদিকদের বলেন যে, ‘সবাই ম্যাচিউরিটি দেখিয়েছে এবং ঝগড়ায় লিপ্ত হয়নি। 

এর আগে বুধবার সন্ধ্যায় সরকারি সূত্র এনডিটিভিকে জানিয়েছিল, অপারেশনে ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

সূত্র আরও জানিয়েছে, হামলায় লক্ষ্যবস্তু এলাকায় সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে।  এর প্রতিশোধে  পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপারেশন সিঁদুর-এ ১০০ নিহত, দাবি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় : ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫