সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

শহরের শ্মশানঘাটে জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে ১৫ কেজি গাঁজা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় গাঁজা পাঠানোর সময় লেবারের সততায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পাচারকারীকে পাওয়া যায়নি। খবর পেয়ে সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর আলম, এসআই সুজন শ্যমসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জননী কুরিয়ারের

সিসি ক্যামেরা থেকে গাঁজার বস্তা ও আসামিদের চিহ্নিত করেন। তবে তদন্তের স্বার্থে আসামির পরিচয় প্রকাশ করা হয়নি। গতকাল রবিবার বিকালে বাহুবল উপজেলার মিরপুরের দুইজন লোক বাদামের দুইটি বস্তার ভেতর গাঁজা ভরে জননী কুরিয়ার সার্ভিসে এসে ঢাকার মিরপুর ও নওগাঁয় পার্সেল করার জন্য বুকিং দেয়।

বস্তা দুইটি বারান্দায় রেখে পাচারকারীরা চলে যায়। লেবার আব্দুল আলিম বস্তা দুইটি কাভার্ড ভ্যানে উঠানোর সময় সন্দেহ হলে বস্তা খুলে দেখে এর ভেতর ৩ প্যাকেটে গাঁজা ভর্তি। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি অপারেশন জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। কারা জড়িত সিসি ফুটেজ দেখে বের করা হবে। ঘটনাস্থলে গিয়ে গাঁজাগুলো হেফাজতে নিয়ে জব্দ তালিকা তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহরের শ্মশানঘাটে জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে ১৫ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০৯:২৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫