সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় রুপি ও জাল পরিচয়পত্রসহ যুবক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্ত এলাকা থেকে মো. রফিক মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত রুসমত আলীর ছেলে।

বিজিবি জানিয়েছে, আজ সোমবার সকালে মো. রফিক মিয়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে বাংলাদেশ ফেরত আসার সময় বীরেন্দ্রনগর সীমান্তের রংগাছড়া এলাকা থেকে মো. রফিক মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৪ হাজার ভারতীয় রুপি, ভারতীয় একটি জাল পরিচয়পত্র ও একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। রফিক মিয়া শমীমোহন সিংহের ছেলে শশীকান্ত সিংহ নাম দিয়ে ভারতীয় নির্বাচন কমিশনের একটি জাল পরিচয়পত্র ও একটি জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করেছিল।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বাংলাদেশে ফেরত আসার সময় ৩৪ হাজার ভারতীয় রুপি ও জাল পরিচয়সহ রফিক মিয়াকে আটক করা হয়। পরে তাকে তাহিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় রুপি ও জাল পরিচয়পত্রসহ যুবক আটক

আপডেট সময় : ০৯:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫