সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

শহরে মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে জালিয়াতির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় অবস্থিত মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী। অভিযানকালে ডায়াগনস্টিক সেন্টারটিতে ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ডায়াগনস্টিক সেন্টারটি। গতকাল শনিবার (৩ মে) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বদেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস।

অভিযানকে সহায়তা করেন জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডাঃ মদিনা ও সেনাবাহিনীসহ হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ। সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস বলেন, মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে অভিযানকালে নানা ধরণের অনিয়ম পরীলক্ষিত হয়। এ সময় ল্যাব টেকনিশিয়ানের স্বাক্ষর জাল করে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

একই সাথে ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও অভিযানকালে মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে দালালদের উৎপাত, রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় ও অশুভ আচরণসহ নানা অভিযোগ করেন রোগীসহ তাদের স্বজনরা। এ সময় সেনাবাহিনীর সদস্যরা অভিযোগের প্রেক্ষিতে অন্তত ৫ রোগীর কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত এনে রোগীদের কাছে হস্তান্তর করা হয়।

অভিযান সূত্র জানায়, এ প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে নানা বয়সী নারী-পুরুষকে। যাদের অধিকাংশই রিকশা চালক। তাদের কাজই হল সরকারি হাসপাতাল ঘুরে নানা প্রলোভনে রোগীকে তাদের প্রতিষ্ঠানে নিয়ে আসা। অভিযানকালে ৩০-৩৫ জনের একটি দালালদের তালিকা পাওয়া যায়। বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজনরা অভিযানকালে জানান, সরকারি হাসপাতালে সেবা নিতে আসা অনেক ব্যক্তিকে নানা প্রলোভন দেখিয়ে ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। অনেকে তাদের এই ফাঁদে পা বাড়ান। পরে উন্নত সেবার নামে পরীক্ষা নিরীার নামে নানাভাবে খরচ করানো হয় টাকা।

তাদের এই ফাঁদে সবচেয়ে বেশি পড়েন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগী ও স্বজনরা। বেসরকারি হাসপাতাল ও রোগ নির্ণয় কেন্দ্রের (ডায়াগনস্টিক) দালালের দৌরাত্ম্য রয়েছে সদর হাসপাতালে। অভিযোগ উঠেছে সদর হাসপাতালের চিকিৎসক-নার্সসহ অন্য কর্মীদের বিরুদ্ধেও।

রোগীরা বলছেন, একটি চক্রের কারণে হাসপাতালে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন না। বাইরে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলা হয়। ফলে অতিরিক্ত টাকা গুনতে হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহরে মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে জালিয়াতির অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫