সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

তুষারের খুনি, মূল আসামি পারভেজকে ঢাকা গাজীপুর জেলার কালিগঞ্জ থেকে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে কলেজছাত্র তুষার আহমেদ চৌধুরী হত্যাকাণ্ডে আটক হওয়া পারভেজ সেই পারভেজ নয়।শনিবার (১৯ এপ্রিল) যাকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে আটক করা হয়েছিল তিনি নির্দোষ এবং মিডিয়া ট্রায়ালের শিকার। মূল আসামি পারভেজকে গ্রেফতার করা হয়েছে ঢাকার পূর্বাচল সংলগ্ন গাজীপুর জেলার কালিগঞ্জ এলাকা থেকে। এমনটাই জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আটক হওয়া পারভেজ একজন দোকান কর্মচারী। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে তাকে হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে প্রচার করা হয়, যার ফলে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হন। তাকে স্বসম্মানে মুক্তি দেওয়া হবে।

তুষার হত্যার ঘটনায় নতুন মোড় আসে রোববার (২০ এপ্রিল)। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মূল পারভেজ (২০) সিলেটের বালাগঞ্জ থানার জালালপুর গ্রামের মো. সুনাফর আলী সানোয়ারের ছেলে। বর্তমানে তিনি নগরীর কলবাখানী এলাকায় বসবাস করছিলেন। তার সঙ্গে আটক হন রাজু দাস (২৩), দিরাইয়ের রন্নারচর গ্রামের সোমলাল দাসের ছেলে। বর্তমানে তিনি বাগবাড়ি এলাকায় বসবাস করতেন।

তুষার আহমেদ চৌধুরী (২১) ছিলেন এমসি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে। ১৫ এপ্রিল রাতে শাহী ঈদগাহ এলাকার দলদলি চা বাগানে পূর্ব শত্রুতার জেরে পারভেজ, জাবেদ, রানা ও আরও ৬–৭ জন তার ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে আহত তুষার ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মূল আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছেন এবং তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “একটি কুচক্রী মহল আসামিদের আড়াল করতে নির্দোষ যুবকের ছবি ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল আটক পারভেজকে  স্বসম্মানে মুক্তি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তুষারের খুনি, মূল আসামি পারভেজকে ঢাকা গাজীপুর জেলার কালিগঞ্জ থেকে গ্রেফতার

আপডেট সময় : ০১:১৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫