সংবাদ শিরোনাম ::
চৌহাট্টায় ট্রাক চাপায় নিহত ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর চৌহাট্টায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল পাঁটার দিকে চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদ আহমদ চৌধুরী (৫৮) দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে। তিনি পেশায় উবার চালক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি মোটর সাইকেল চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিলো। পথে বিপরীতমুখি চাল বোঝাই একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক জিয়া বলেন, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আর মরদেহ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
























