সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিলেটে মহিলা কাউন্সিলরের স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের উপর হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় সিসিকের ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডে সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন আক্তার রুমির স্বামী মঞ্জুর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শজিব খান জানান, হামলার ঘটনায় মোস্তাক মোহাম্মদ বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রধান আমামি মঞ্জুর আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার রাত ১১টার দিকে সিলেট আইন মহাবিদ্যালয়ের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত হন সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজে। এ ঘটনার জেরে রাতে মাছিমপুর এলাকায় তুলকালাম ঘটেছে। ছাত্রলীগ নেতা আবুল কালাম দীপুর লোকজনের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

জানা যায়, সিলেট আইন মহাবিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্টের সামনে মোটরসাইকেল পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজের কর্মীদের সাথে ছাত্রলীগ নেতা দীপুর অনুসারীদের হাতাহাতি হয়। খবর পেয়ে আজিজুল হোসেন আজিজ ঘটনাস্থলে গেলে দীপুর নেতৃত্বে তার লোকজন হামলা চালায়। তাদের ধারাল অস্ত্রের আঘাতে আজিজ গুরুতর আহত হন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আজিজের মাথায় ১৮টি সেলাই দেওয়া হয়েছে।

আজিজের ওপর হামলার খবর পেয়ে নগরের বিভিন্ন স্থান থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাছিমপুর এলাকায় জড়ো হন। তারা দীপুকে খুঁজতে মাছিমপুর এলাকায় যান। এ সময় দীপুর লোকজনের সাথে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ছাত্রলীগ নেতা দীপুর পক্ষ নিয়ে সংঘর্ষে অংশ নেওয়া লোকজন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে মহিলা কাউন্সিলরের স্বামী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫