সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

সিলেটে বিলবোর্ডে চেহারা দেখাতে গিয়ে বিএনপি নেতার পদ স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট নগরে সড়কের পাশে গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছার বিলবোর্ড লাগানোর ঘটনায় বিএনপির এক নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ স্থগিত হওয়া মো. আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

এর আগে ২৫ মার্চ রাতে নগরের পাঠানটুলা-মদিনা মার্কেট এলাকায় সড়ক বিভাজকে থাকা গাছের ডাল কাটার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, গাছের ডাল কাটতে বিদ্যুতের পিলারে উঠছেন এক ব্যক্তি। নিচে দাঁড়িয়ে তার সঙ্গী আরও কয়েকজন। এ সময় সড়ক বিভাজকের গাছের সব ডালপালা ছেঁটে ফেলা হয়।

এ নিয়ে ২৮ মার্চ বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে বিএনপি নেতা আমির হোসেনের দলীয় সব পদ স্থগিত করে তাকে নোটিস দেয় কেন্দ্রীয় কমিটি।

নোটিসে বলা হয়েছে, “সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগানো হয়েছে। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া আপনি দলীয় নির্দেশনা ও শৃঙ্খলাভঙ্গ করেছেন।

“বিষয়টি এর মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। আপনার এই গর্হিত কাজের জন্য আগামী তিন মাস প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করা হল।”

নোটিসের বিষয়ে আমির হোসেন বলেন, “দলের সিদ্ধান্তের বাহিরে যাওয়ার সুযোগ নেই। যারা বিলবোর্ড লাগিয়েছিল, তারা গাছের কয়েকটা ডাল কেটেছেন। তবে গাছটি ছেঁটে দেওয়ায় সুন্দর হয়েছে। তারপরও আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছি। আর দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বিলবোর্ডে চেহারা দেখাতে গিয়ে বিএনপি নেতার পদ স্থগিত

আপডেট সময় : ০৩:১৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫