সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

সাদাপাথর এসে হার্টঅ্যাটাকে পর্যটকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকায় ঘুরতে এসে হার্টঅ্যাটাকে তাচ্ছিল (১৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে সিলেট জল্লারপাড় এলাকার প্রলয়ের মেয়ে।

বুধবার (২ এপ্রিল) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রভাকর রায় তাকে মৃত ঘোষণা করেন।

সাদাপাথর পর্যটন স্পটে দায়িত্বরত আনসার সদস্য হেলাল ও ফটোগ্রাফার আলমগীর হোসেন নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সাথে সাদাপাথর ঘুরতে আসে তাচ্ছিল। সেখানে পরিবারের অন্য সদস্যদের সাথে হাঁটুপানিতে গা ভেজাতে নামে। এসময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে সেখান থেকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রভাকর রায় জানান, পরিবারের লোকজন জানিয়েছেন তার আগে থেকে হার্টে সমস্যা ছিল। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তাচ্ছিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাদাপাথর এসে হার্টঅ্যাটাকে পর্যটকের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫