সংবাদ শিরোনাম ::
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শান্তিগঞ্জ প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:১৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
শান্তিগঞ্জ প্রতিনিধি :
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শান্তিগঞ্জের মূলধারা ও পেশাদার সাংবাদিকদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার(২৬ মার্চ) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, আইন বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন ও দিলীপ কুমার দাস।


























