সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

চোরাই পিকআপ গাড়িসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি :

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি চোরাই পিকআপ গাড়িসহ তোফায়েল মিয়া (২৬) নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল ২২ মার্চ (শনিবার) শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকা থেকে তোফায়েল মিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত তোফায়েল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ি জব্দ করা হয়।

রবিবার দুপুরে  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গত ১৮ মার্চ রাতে গাড়িচালক সোহেল মিয়া তার মাহিন্দ্রা পিকআপ গাড়ি রেখে তারাবির নামাজ পড়তে গেলে সিন্দুরখান বাজারস্থ কেরাণী জামে মসজিদের সামনে থেকে তার গাড়িটি চুরি হয়।

চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুনসহ থানার একটি টিম কাজ শুরু করে। তিনি জানান, আমাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা শ্রীমঙ্গল থেকে গাড়ি চোর এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।

এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চোরাই পিকআপ গাড়িসহ আটক ১

আপডেট সময় : ১১:৩৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫