সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ

সিলেটে জামিন পেলেন আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

জকিগঞ্জ প্রতিনিধি :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় জকিগঞ্জ আওয়ামী লীগের আরও ৬ নেতাকর্মী হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

সোমবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ তাদেরকে আট সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন।

সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জকিগঞ্জে পরপর চারটি বিস্ফোরক আইনের মামলা রুজু হয়। এ চারটি রাজনৈতিক মামলায় রোববার ৩৬ জন আসামি হাইকোর্টে জামিন আবেদন করলে মহামান্য আদালত ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সোমবার আরও ৬ আসামি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করলে মহামান্য আদালত ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে দায়রা জজ সিলেটের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন। জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী মৃদুল দত্ত।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সজল বর্মন, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী শিমুল, যুবলীগ নেতা এটিএম ফয়সল, শামিম আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, ইকবাল আহমদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জামিন পেলেন আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

আপডেট সময় : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫