সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫ সেনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে পাঁচ সেনাসদস্য নিহতের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহতের ঘটনাও ঘটেছে। পুলিশ জানিয়েছে, প্রদেশটির নোকশি জেলার একটি রাস্তা দিয়ে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি যাচ্ছিল। তখন হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল-জাজিরার।

প্রদেশটিতে ট্রেন হাইজ্যাকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল। ওই ঘটনাটিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দায় স্বীকার করেছিল।

নোশকি জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হাশিম মোমান্দ বলেছেন, এ হামলায় আধাসামরিক বাহিনীরও ৩০ জনের বেশি সদস্য আহত হয়েছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার নিন্দা জানিয়েছেন এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, যারা বেলুচিস্তানের শান্তি নিয়ে খেলবে তাদের করুণ পরিণতি হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ হামলার নিন্দা জানিয়েছেন।

আল-জাজিরার কামাল হায়দার জানিয়েছেন, স্থানীয় সূত্রগুলো গণমাধ্যমটিকে জানিয়েছে, ইরান সীমান্তের কাছে নোশকি থেকে তাফতান যাওয়ার পথে সেনাবাহিনীকে বহনকারী অন্তত আটটি গাড়িবহরে হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫ সেনা

আপডেট সময় : ০৫:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫