সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

আড়াই মাসে পুলিশের হাতে আটক ২৯ ডাকাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

৫ই আগস্টের পটপরিবর্তনের পর সিলেট জেলার বিভিন্ন উপজেলায়ও সংঘটিত হয়েছে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা। সিলেটসহ সারা দেশে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই। ডাকাতি বেড়ে যাওয়ায় তৎপরতা বাড়িয়েছে পুলিশও। পোষাকী পুলিশের পাশাপাশি চলছে সাদা পোষাকে নজরদারিও। ফলে একের পর এক ধরা পড়ছে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা।

চলতি বছরের আড়াই মাসে সিলেট জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ডাকাত দলের ২৯ সদস্য। এর মধ্যে মার্চ মাসের ১৫ দিনে গ্রেফতার হয়েছে ৯ ডাকাত। রবিবার সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার এএসপি মো. সম্রাট তালুকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৫ মার্চ রাতে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকা থেকে সুমন আহমদ নামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। একই দিন জকিগঞ্জ থেকে গ্রেফতার হয় ডাকাত রাসেল আহমদ রাসু। এর আগের দিন ১৪ মার্চ রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা দক্ষিণ সুরমার কদমতলী বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শহীদ, বুরহান উদ্দিন বাছন ও হুমায়ূন নামের তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করে। ১১ মার্চ রাতে বালাগঞ্জ থেকে আবুল হোসেন নামের এক ডাকাত ও ৯ মার্চ বিয়ানীবাজার থেকে কামাল মিয়া নামের অপর এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। ৩ মার্চ বিয়ানীবাজার থেকে কামাল মিয়া নামের ডাকাতি মামলার আরও এক আসামীকে গ্রেফতার করা হয়। ১ মার্চ বিশ্বনাথ থেকে গ্রেফতার হয় আবদুল মুমিন নামের এক ডাকাত সদস্য।

এছাড়া জানুয়ারি মাসে ১৩ জন ও ফেব্রুয়ারিতে ৭ ডাকাত সদস্যকে গ্রেফতার করে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় এরকম অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. সম্রাট তালুকদার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আড়াই মাসে পুলিশের হাতে আটক ২৯ ডাকাত

আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫