সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

রবিবার সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার চক্রান্তের প্রতিবাদে আগামী রবিবার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ।

গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাবে এক পরামর্শ সভায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেয়া হয়।

বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনের আহ্বায়ক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুল হুদার সঞ্চালনায় ওই সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ করার যে পায়তারা চলছে তা কোনোভাবেই জেলার ২৫ লাখ মানুষ মেনে নেবেন না। জনস্বার্থ বিরোধী চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি, মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সরকারকে জানানো হয়েছে। কিন্তু সহকারী স্বাস্থ্য উপদেষ্টা সাইদুর রহমানের একরোখামিতে মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে। তিনি দফায় দফায় মিটিং ডেকে অযৌক্তিক ও এক তরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার পায়তারা করছেন। এর প্রতিবাদ আগামী রবিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের মাধ্যমে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মনসুর উদ্দিন আহমদ ইকবাল, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান, খেলাফত মজলিসের আহবায়ক এডভোকেট সারোয়ার শামীম, সাংবাদিক শোয়েব চৌধুরী, অধ্যক্ষ এনামুল হক, মহিব উদ্দিন আহমদ, যুবদল আহবায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, জাসদ নেতা গোলাম সারোয়ার, ছাত্র সমন্বয়ক আরিফ তালুকদার, নির্মাণ শ্রমিক সমিতির সভাপতি সারাজ মিয়া, মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসলিমুল রিয়াজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রবিবার সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:১৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫