সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি :

পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়- সারাদেশের ন্যায় পবিত্র রমজান মাসে নবীগঞ্জ শহরে সিন্ডিকেট মাধ্যমে বোতলজাত সয়াবিন তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অধিকমূল্যে বিক্রির অভিযোগ ওঠে। এতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।

সোমবার দুপুরে পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বানিয়াচং সেনাবাহিনীর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাজিম উদ্দিন সহকারে একদল সেনা সদস্য সহযোগিতা করে। অভিযানে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নবীগঞ্জ শহরের ওসমানী রোডের আল বারাকা এন্টারপ্রাইজের আশিকুল ইসলাম তালুকদারকে ৪০ হাজার টাকা, বানী স্টোরের পীযূষ কান্তি পালকে ১৫ হাজার টাকা, সয়াবিন তেল লুকিয়ে রাখার দায়ে জুনু পাল স্টোরের জুনু পালকে ১০ হাজার টাকা, ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভাই-ভাই কসাইখানার বিলাল মিয়াকে ৫ হাজার অর্থদণ্ড করা হয়।

এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন- পবিত্র রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিং এর অংশ হিসেবে নবীগঞ্জ শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় দ্রব্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও ফ্রিজে রাখা পুরাতন গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে অর্থদণ্ড করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

আপডেট সময় : ০৬:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫