সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, জরিমানা-৩০ হাজার পুলিশের গাড়ির সামনেই যুবলীগের বিক্ষোভ মিছিল সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকায় আবাসিক হোটেল সিলগালা, আটক ৫ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে সিসিক প্রশাসক মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের বিশেষ মশক নিধন অভিযান শুরু সিলেটের আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ওসিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কিশোরগঞ্জের ভৈরবে ব্যাপকহারে বেড়ে গেছে চুরি-ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনা। ছিনতাইকারীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত তিন মাসে উপজেলায় শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতিনিয়তই এসব অপরাধ বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলার অবনতিকে দায়ী করছেন বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সাধারণ শিক্ষার্থীরা।

এসব অপরাধ বন্ধে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে ভৈরব থানার ভেতরে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী সাধারণ ছাত্রসমাজ।

এ সময় ভৈরব থানার ওসিকে ৭২ ঘণ্টার ভেতর ছিনতাই ও ধর্ষণ বন্ধে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

সমাবেশ চলাকালে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী সমাবেশ বন্ধে বাধা দিলে ক্ষেপে যান শিক্ষার্থীরা। তারা এ সময় ছিনতাই বন্ধের বিষয়ে ওসির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। পরে ওসি ১৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বলে শিক্ষার্থীদের ব্যাখ্যা দেন ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য তাদের আশ্বস্ত করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরাফাত রহমান জিহাদ, শরীফুল হক তন্ময়, শাহারিয়া সাহিম ও মাহিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে ছিনতাই ও ধর্ষণ বন্ধে গত ২৬ ফেব্রুয়ারি রাতে ভৈরব শহরে মশাল মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওসিকে ৭২ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৩:৩৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫