সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

হবিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

স্থানীয় সরকার যে সেবাগুলো দেয় মানুষের সামনে তা তুলে ধরতে হবে। নিজে সচেতন হয়ে সেই সেবাগুলো সম্পর্কে অন্যকে অবহিত করতে হবে।

জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জে জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।

তিনি বলেন, ‘স্থানীয় সরকারের কাজ হল স্থানীয় সম্পদ আহরণ করে জনগনের কল্যাণে ব্যয় করা। কিন্তু সত্যি কথা বলতে কর আদায়ের ক্ষেত্রে করদাতাদের আস্থার সংকট রয়েছে আমাদের সমাজে।’ জেলা প্রশাসক বলেন, ‘স্থানীয় সরকার ব্যবস্থায় জনগনের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে। উন্নত বিশ্বে স্থানীয় সরকারের প্রতি মানুষের আস্থাও রয়েছে। স্থানীয় সরকারও নাগরিকদের জন্য ভালো কাজ করে।’ তিনি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হবিগঞ্জ পৌরসভার প্রশাসক প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে মঙ্গলবার জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আতিকুল হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ। জাবেদ ইকবাল চৌধুরী তার বক্তৃতায় হবিগঞ্জ পৌরসভার অনলাইন ও ডিজিটাল সার্ভিসসমূহ চালুর ব্যাপারে অবহিত করেন এবং সাথে সাথে পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ইত্যাদি ব্যাপারে সভায় সংক্ষেপে কথা বলেন।
‘তরুনদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার’-এ প্রতিপাদ্য নিয়ে পালিত এই জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫-এ জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী সহ অন্যান্য কর্মসূচী পালিত হয়।

এর আগে নিমতলায় বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

আপডেট সময় : ০৫:৫৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫