ভাষা শহীদদের প্রতি হবিগঞ্জ সমিতি সিলেট কমিটির পুষ্পার্ঘ্য অর্পণ
- আপডেট সময় : ১১:১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হবিগঞ্জ সমিতি সিলেট কমিটির ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।
শুক্রবার সকাল ৯টায় সিলেট শহীদ মিনারে হবিগঞ্জ সমিতি সিলেটের কমিটির বক্তা ও সদস্যবৃন্দরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন-হবিগঞ্জ সমিতি সিলেট কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দরা। তারা ভাষা আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দরা বলেন,ভাষা শহীদদের আত্মত্যাগই আমাদের জাতীয় মুক্তি আন্দোলনের ভিত্তি রচনা করে। ১৯৫২ সালের ২১ফেব্রুয়ারি ছিল বাঙালির জাতীর মুক্তির প্রথম পাঠ, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের পথ সুগম করে।
বক্তারা আরও বলেন আমাদের দেমপ্রেম থাকতে হবে স্বাধীনতার পরও ভাষা ও সংস্কৃতির ওপর অপশক্তির আগ্রাসন অব্যাহত রয়েছে। সুতরাং, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় আমাদের সু-নাগরিক হিসেবে সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।


























