সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার গ্রেফতারের খবর জেলায় ছড়িয়ে পড়লে অনেকেই যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবির একটি দল গতকাল সোমবার সন্ধ্যার পর থেকেই গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি এলাকার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

বিষয়টি হবিগঞ্জের পুলিশ সুপারকে জানালে হবিগঞ্জ থেকে একদল পুলিশ তাকে আনার জন্য রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। জানা যায়, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নয় জন নিহত হওয়ার মামলায় আব্দুল মজিদ খান ২ নম্বর আসামি। এছাড়াও হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলায় তার নাম ৩ নম্বরে রয়েছে বলে ওসি আলমগীর কবীর জানিয়েছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিশু হাসান মিয়া (১২) নিহতের ঘটনায় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানসহ ৪ শতাধিক জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত (২২ আগস্ট) নিহত হাসানের পিতা ছানু মিয়া বাদি হয়ে বানিয়াচং থানায় এ মামলাটি দায়ের করেন। এ ছাড়া শহরের রাজনগর এলাকার বাসিন্দা ফজল মোহাম্মদের ছেলে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সালেহ আহমেদ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বরাবর মজিদ খানসহ ৩১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।

তাছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখে গুলিবিদ্ধ রিমন মিয়ার মা মরম চান বাদী হয়ে মজিদ খানসহ ২০ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১, এ মামলাটি করেন। শুধু তাই নয়, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নয়জন হত্যার ঘটনায় মজিদ খানসহ ৩০০ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। এতে ২৬৪ জনের নামোল্লেখ ও বাকিরা অজ্ঞাতপরিচয় আসামি। আব্দুল মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী প্রার্থী ময়েজ উদ্দিন রুয়েলের কাছে হেরে যান। পরে হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পান।

ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতা শহরের টাউন হল সড়কের বাসাটি ভেঙ্গে লুটপাট করে নিয়ে যায়। ওইদিনই তিনি লাইভে এসে শহরবাসীর উদ্দেশ্যে অনেক কিছু বলে আত্মগোপনে চলে যান। অনেকে ধারণা করছিলেন তিনি বিদেশে চলে গেছেন। তাছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বাদী তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান গ্রেফতার

আপডেট সময় : ০৩:৫৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫