‘কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সিলেট পর্ব সফলে মহানগর যুবদলের প্রচারপত্র বিলি
- আপডেট সময় : ০১:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলা সফল করতে নগরীতে লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর যুবদল। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১টায় নগরীর কোর্টপয়েন্ট থেকে প্রচারপত্র বিতরণ শুরু করেন নেতৃবৃন্দ। পরে নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।
মহানগর যুবদলের প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মো. মুহিবুল আলম, প্রানেশ দেব, ময়নুল ইসলাম, সোহেল মাহমুদ, মো. হেদায়েত উল্লাহ হিরন, জেলা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ, মহানগরের সহ-সভাপতি বেলাল হোসেন বেলু, মো. জুয়েল আহমদ জুবেদ, মো. সুরুজ আলী, মালেক বক্স, মো, কুতুব উদ্দিন, জেলার সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বপন, মো. ইছহাক আহমদ, পারভেজ খাঁন জুয়েল, জামিল আহমদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বাবলু মিয়া, সাহেল রহমান, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন খান হাসান, জেলার সহ-সাধারণ সম্পাদক হেলিম খান মাসুদ, মহানগরের সহ-সাধারণ সম্পাদক আফজল খাঁন পাপলু, মকছুদুল করিম ইমন, আহমদ শিপন, মাফুজুল করিম শিপলু, শাহিন উদ্দিন আহমদ, রাজু আহমদ, মো. শিমুল আহমদ, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ বাপ্পি, জেলার শ্রম বিষয়ক সম্পাদক অমিতাভ কর, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ হোসেন সুয়েব, শফি উদ্দিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, হোসেন আহমদ চৌধুরী রনি, শেখ মো. জাকির হোসেন, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক ছাইফুল ইসলাম, মহানগরের সহ-দপ্তর বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ মিরাশ, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. সামছুল ইসলাম, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাদ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সুয়েব আহমদ চৌধুরী শুভ, সদস্য বি পি দেব শুভ, মো. জাহেদ আহমদ ও মতিউর রহমান মতি প্রমুখ।
লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করাই কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য। কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট তরুণদের জন্য একটি অনুপ্রেরণা। ক্রীড়ার মাধ্যমে যুবসমাজ সুস্থ, শক্তিশালী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে, যাতে তরুণরা খেলাধুলায় মনোযোগী হয়ে শারীরিক ও মানসিকভাবে বিকশিত হতে পারে। বক্তারা বলেন, আওয়ামী সিন্ডিকেট গত ১৭ বছর দেশের ক্রীড়াঙ্গণকে দখল করে নিজেদের খেয়াল খুশিমতো লুটপাট ও নৈরাজ্য চালিয়েছে। এখনো দেশের ক্রীড়াঙ্গণ স্বৈরাচারদের দোসরমুক্ত হয়নি। দেশের ক্রীড়াঙ্গণকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে নতুন করে ঢেলে সাজাতে হবে।
‘কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সিলেট পর্ব শুরু মঙ্গলবার

সিলেট মাতাবেন জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াররা
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সিলেট পর্বের খেলা মঙ্গলবার বেলা দুই টায় নগরীর উপশহর পয়েন্টস্থ সিলেট ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্টিত হবে। সিলেট বিভাগীয় ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সিলেটজুড়ে উৎসবের আমেজে পরিণত হয়। খেলার বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতায় ও জমকালো আয়োজনে অত্যান্ত আনন্দপূর্ণ সফল, সুন্দর ও শৃঙ্খলভাবেখেলাটি উপহার দেবেন বলে আশাবাদী টুর্নামেন্ট আয়োজক কমিটি। লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক তারকা খেলোয়াগণ অংশ নেবেন। টুর্নামেন্টটি সফল করতে গত কয়েকদিন থেকে সিলেটজুড়ে চালানো হয়েছে ব্যপক প্রচার প্রচারণা।
সোমবার প্রচারণার শেষে দিনে ১০ টি ট্রাকে করে মহানগরীজুড়ে প্রচারণা চালানো হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ।
এদিকে, সোমবার বিকেলে মাঠের সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করতে সিলেট ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে টুর্নামেন্ট সফল করতে গত রোববার রাতে একটি প্রস্তুতি সভাও করা হয়। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাশরুর রাসেল, মহানগর তাঁতীমদলের আহবায়ক আব্দুল গফফার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমূখ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী দিনকালকে জানান, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে খেলায় দর্শক শ্রোতাদের উপস্থিতি এবং আপনাদের আয়োজন সফল সুন্দরভাবে করতে আমরা বদ্ধ পরিকর। আরাফাত রহমান কোকো সে বাংলাদেশের ক্রীড়াকে বিশ্বের তুলে ধরতে তার অবদান ছিল অন্যতম। তিনি অন্যন্যা গুনের পাশাপাশি ক্রীড়া প্রেমিক ক্রীড়া ব্যক্তিত্ব প্রিয় সফল সংগঠক ছিলেন। তিনি কিশোর তরুণ প্রজন্ম যুব সমাজকে ক্রীড়া ও খেলাধুলা মাধ্যমে আলোকিত যুব সমাজের জন্য কাজ করেছেন স্বপ্ন দেখতেন। দেশ জাতি গঠনে খেলাধুলার উন্নয়নে শক্তিশালী ভূমিকায় তার সক্রিয় ত্যাগী অবদান বিনোদন খেলাধুলা প্রিয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। জনগণের ভোটাধিকার আদায় করার পরিবেশ সৃষ্টি করার এবং ফ্যাসিবাদের উত্থান যেন আর না হয় তার বিপ্লব চলছে।
তিনি আরো জানান, আরাফাত রহমান (১২ আগস্ট ১৯৬৯-২৪ জানুয়ারি ২০১৫) কোকো নামেই অধিক পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র। তিনি ২০০২-২০০৫ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য। একই সময়ে বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। ক্রীড়া সংঘ ওল্ড ডিওএইচ এর চেয়ারম্যান’ সহ যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও। এছাড়াও তিনি শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার ছিলেন। তরুণদের চেতনা ক্রীড়া সংগঠক হিসেবে তিনি স্মরণকালের স্মরণীয় হয়ে থাকবেন সফল ক্রীড়াপ্রেমিক হিসেবে।


























