সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটে কোন ভাঙচুর অগ্নিসংযোগ হবেনা – এসএমপিতে সমন্বয়করা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ;

সাম্প্রতিক আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এসএমপি  কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, কর্ণেল জিএস ডিজিএফআই সিলেট, বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ বীর এর মেজর মেহেদী হাসান,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামিদের গ্রেফতার, মামলাসমূহের তদন্ত দ্রুত সম্পন্ন করা এবং জুলাই আগস্ট মাসে অবৈধ অস্ত্র প্রদর্শনকারীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্র ও তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তাছাড়া চুরি ছিনতাই প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ ও সমন্বয়করা সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন যে, শহরের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করা হবে না বা কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার হবে না।

পুলিশ কমিশনার বলেন, প্রকৃত অপরাধী যে-ই হোক, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সকলের ঐক্য ও সহযোগিতার কারণে সিলেটে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সবাই মিলে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।

অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো দুস্কৃতকারী যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেদিকে সবার নজর রাখতে হবে। কোন অপরাধীর সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে কোন ভাঙচুর অগ্নিসংযোগ হবেনা – এসএমপিতে সমন্বয়করা

আপডেট সময় : ০৬:৩৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫