সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেটে- ১৯ আসনের জামায়াতের প্রার্থী যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার প্রাণ বাজি রাখা অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরশাসকমুক্ত হয় বাংলাদেশ। এরপর থেকে বিএনপিসহ আওয়ামীবিরোধী সব রাজনৈতিক দল বাধাহীনভাবে মাঠে দলীয় কর্মসূচি পালন করতে পারছে। সাংগঠনিক ব্যাপক কর্মতৎপরতা চালাচ্ছে জামায়াতে ইসলামিও।

আওয়ামী লীগ সরকারের বিদ্বেষে নিবন্ধন হারানো দল জামায়াত ৫ আগস্টের পর ফিরে পায় তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। দলীয় কার্যক্রম বেগবান করার পাশাপাশি দলটি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি।

আগামী জাতীয় সংসদ (ত্রয়োদশ) নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও ইতোমধ্যে সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণা করছে জামায়াতে ইসলামী। 
 সিলেট
 বিভাগের ১৯ আসনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলের নবীন-প্রবীন নেতাদের নাম।

বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে অঞ্চল বৈঠক থেকে নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় সূত্র জানায়- দুই বছর আগে সারা দেশে ১৫৩ প্রার্থীর নাম চূড়ান্ত করে জামায়াত। প্রার্থীদের নাম কেন্দ্র অনুমোদনের পর অঞ্চল থেকে ঘোষণা করা হয় বৃহস্পতিবার।

সিলেট বিভাগের ১৯ আসনের প্রার্থীরা হলেন-

সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ আনোয়ার হোসেন খান।

সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে সিলেট জজ কোর্টের এপিপি ইয়াছিন খান।

সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর) আসনে সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ শামস উদ্দীন।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনে জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।

মৌলভীবাজার-৩ (রাজনগর ও সদর) আসনে সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আব্দুল মান্নান।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মো. আব্দুর রব।

হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান আলী।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট জিল্লুর রহমান আযমী।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।

এদিকে, দলের ঘোষণার আগেই জামায়াতের এসব প্রার্থী সিলেটজুড়ে  চালিয়ে যাচ্ছেন ‘অনানুষ্ঠানিক’ নির্বাচনি প্রচারণা। ওয়াজ মাহফিলসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। যাচ্ছেন তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সকল কর্মসূচিতে। অর্জন করার চেষ্টা করছেন সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে- ১৯ আসনের জামায়াতের প্রার্থী যারা

আপডেট সময় : ০৬:৩১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫