সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেটের এক কূপে দৈনিক সংগ্রহ হবে ৮শ ব্যারেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট-১২নং কূপ খনন (তেল খনন) শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে  সরকার। সিলেটের গোয়াইনঘাটের ১টি কূপ থেকে প্রতিদিন মিলবে ৮শ ব্যারেল তেল। ফলে  দেশীয় শিল্পের বিকাশ ঘটবে এবং জ্বালানি আমদানি খাতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিলেটে জ্বালানি তেলের কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে।

প্রকল্পটি চলতি বছর থেকে শুরু করে আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) । সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।  প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৯৭ কোটি ৮২ লাখ টাকা।

প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) ড. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় সিলেট ১২ নং কূপ ( তেল কূপ) থেকে ১০ বছর দৈনিক প্রায় ৮০০ ব্যারেল হারে তেল উৎপাদনের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা আংশিক পূরণ করা সম্ভব হবে। এর ফলশ্রুতিতে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে এবং জ্বালানি আমদানি খাতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, সিলেট-১০নং কূপ খনন করার সময় একটি স্তরে ক্রুড অয়েল এবং ৪টি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই তেল স্তরে ডিএসটি পরিচালনা করলে ঘন্টায় প্রায় ৩৫ ব্যারেল তেল (ক্রুড অয়েল) উৎপাদিত হয়। আবিষ্কৃত এ তেল স্তর থেকে তেল উত্তোলনের জন্য তেল কূপ খননের বিষয়ে অনুষ্ঠিত কারিগরি কমিটির সভায় সিলেট-১২ নং কূপ (তেল কূপ) খনন প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করা হয়। প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে- খনন অপারেশন, প্রকৌশল সেবা, সারফেস ইক্যুইপমেন্ট স্থাপন ও ভূমি উন্নয়নসহ পূর্ত কাজ এবং বৈদেশিক পরামর্শক নিয়োগ।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সিলেট-১০নং কূপটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। কূপটি খননকালে মাড লগ এবং ওয়‍্যারলাইন লগ পর্যালোচনা করে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরিচালনা করা হলে কূপটির একটি স্তরে ক্রুড অয়েল (১৩৯৭-১৪৪৫ মিটার) এবং ৪টি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। এই কূপের ২ হাজার ২১৮ মিটার গভীরতায় তেলের ফুলোরেসসেন্স পাওয়া যায়। এজন্য সারফেস কো-অর্ডিনেট অনুযায়ী (সিলেট-১০নং কূপের নিকটে ) কূপটির লোকেশন নির্ধারণ করা হয়েছে। আবিস্কৃত এ তেল স্তর থেকে তেল উত্তোলনের জন্য সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় এই স্ট্রাকচারে তেল কূপ হিসেবে ২ হাজার ৪৯১ মিটার গভীরতায় সিলেট-১২নং কূপ খননের প্রস্তাব করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের এক কূপে দৈনিক সংগ্রহ হবে ৮শ ব্যারেল

আপডেট সময় : ১২:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫