সংবাদ শিরোনাম ::
অবৈধ পথে আসা প্রায় ৯ হাজার কেজি চিনিসহ আটক-১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
ভারত থেকে চোরাই পথে আসা প্রায় ৫ হাজার কেজি চিনি জব্দ করেছে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের শাহপরাণ থানধীন দাসপাড়া এলাকা থেকে চিনি জব্দ করা হয়।
গ্রেফতার মো. দিলদার আহমদ (২৪) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়ামাটি গ্রামের মৃত সমছুর উদ্দিনের ছেলে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- শাহপরাণ মাজার তদন্ত কেন্দ্রের পুলিশ টিম মঙ্গলবার দুপুরে দাসপাড়া এলাকার মুসলিম স্কুলের পাশে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে থাকা ১০০ বস্তা (৪ হাজার ৯০০ কেজি) ভারতীয় চিনি জব্দ করে। এসব চিনির দাম ৫ লাখ ৮৮ হাজার টাকা।
এসময় গ্রেফতারকৃত দিলদারের বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।



























