সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

বিজিবি’র অভিযান – ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২ ও ৩ ফেব্রুয়ারি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ এবং ৪০ কেজি ভারতীয় গাঁজা ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ৬৫০ টাকা।

৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে সিন্দুরখান বিওপির টহল দল শ্রীমঙ্গল উপজেলার মংরাবস্তি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫ শত টাকা।

একই দিনে রাত ৯ টার দিকে তেলিয়াপাড়া বিওপির টহল দল মাধবপুর উপজেলার ১৭ নং চা-বাগান এলাকায় বিশেষ অভিযান ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৩ হাজার টাকা।
একই দিন ২ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে গুইবিল বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার দুলনা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩২ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১১ হাজার ৬৫০ টাকা।

গতকাল ৩ ফেব্রুয়ারি ১ টার দিকে বাল্লা বিওপির টহল দল চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার ১৯৬৪/১৬-এস সংলগ্ন খোয়াই ফ্রন্ট এলাকায় অভিযান চালিয়ে ৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার মূল্য সাড়ে ১০ হাজার টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, বিজিবি সবসময় দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে বিজিবি প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজিবি’র অভিযান – ২৪ ঘন্টায় বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজা আটক

আপডেট সময় : ০৯:২৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫