সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

আল-হামরা থেকে লুন্ঠিত স্বর্ণ উদ্ধার,কুমিল্লা থেকে গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর জিন্দাবাজারের আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত ২৫০ ভরি স্বর্ণের কিয়দংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারও করা হয়েছে।

শুক্রবার কুমিল্লা জেলার মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয় বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

শুক্রবার সকালে মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীরকে (২৫) গ্রেফতার করা হয়।

ওছেকের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার হতে হোমনা গোপাল জিউর আখড়া মন্দির মার্কেটের রাজমাতা স্বর্ণ শিল্পালয়ের সোহেল দেবনাথ (৪২) ও হোমনা থানার শ্রীমতি পূর্বপাড়ার মৃত সোনা মিয়া সিকদারের ছেলে আবুল হোসেনকে (৫৩) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজনের কাছ থেকে নুরানী জুয়েলার্স থেকে লুন্ঠিত ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি রাত ৯টা হতে ৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে জিন্দাবাজার আল-হামরা শপিং সিটির ৪র্থ তলার নূরানী জুয়েলার্সে দু:সাহসিক চুরি সংঘটিত হয়। চোরেরা দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয় বলে দাবি করেন জুয়েলার্সের স্বত্তাধিকারী দেওয়ান জাভেদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আল-হামরা থেকে লুন্ঠিত স্বর্ণ উদ্ধার,কুমিল্লা থেকে গ্রেফতার ৩

আপডেট সময় : ০৮:৩৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫